বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়ার ভজনপুরে আওয়ামীলীগের ইউপি নির্বাচনী জনসভায় মটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৮২

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৬ নং ভজনপুর ইউনিয়নে আগামী ১১ নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ভোটের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর মিছিল হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দলটির বেশ কয়েকজন দলীয় নেতা কর্মী।

এর জের ধরে গত সোমবার রাতে প্রায় ২ ঘণ্টা ধরে ভজনপুর বাজারের তেতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েক মিয়া।

জানা যায়, ভজনপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ লিটন বলেন, ভজনপুর বাজারে আমরা শান্তিপূর্ণ নির্বাচনী মিছিল পথসভা করছিলাম। রাত ৮টার দিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গেলে পথসভার পেছনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা করে পালিয়ে যায়। এ ঘটনায় এর সুষ্ঠু তদন্ত চেয়ে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, পথসভায় হামলার যে ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্খিত।আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, আমাদের আহত কর্মীদের হাসপাতালে পাঠিয়েছি। শুধু এখানে নয়, উপজেলার বেশ কিছু ইউনিয়নে ইউপি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীরা হামলা, মটরসাইকেল অগ্নিসংযোগ করেন বলে দাবী করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: