সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ভান্ডারখোলা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৪৫

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা বাজারে মঙ্গলবার সকালে সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

ভান্ডারখোলা বাজার কমিটির সভাপতি ডাঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সিটি ব্যাংকের ম্যানেজার হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ফিতাকেটে সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ব্যাংকের খালনার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের যশোরের ম্যানেজার জাফর ইকবাল, টিপিএমও মেহেদী হাসান সুমন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এবং বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ভান্ডারখোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজিদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আলী হাসান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: