বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৪৯

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। রোববার গৃহবধূর তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

জানা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের দুলাল মিয়ার কন্যা লিজা আক্তার (১৯) এর সাথে এক বছর পূর্বে একই ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আব্দুস সাত্তারে ছেলে নয়ন মিয়ার সাথে বিয়ে হয়। তাদের সংসার জীবন ভালোই চলছিল। কয়েকদিন পূর্বে লিজা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুর ২টার দিকে লিজার স্বামী তাদের পুকুরে গোসল করতে যায়। এসময় লিজাকে ঘর থেকে সাবান আনার কথা বললে লিজা সাবান আনতে ঘরে যায়।

সাবান নিয়ে আসতে দেরি হওয়ায় নয়ন ঘরে গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ। পরে ঘরের দরজা খুলে দেখতে পায় লিজা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যপারে থানায় ইউডি মামলা হবে। ময়নাতদন্ত জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: