বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৩০

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় জেরিন আক্তার(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামে দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তেরছাটি গ্রামের আজিজুল হকের মেয়ে জেরিন আক্তার সকালে মসজিদের মক্তব ছুটির পর বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিকআপ গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়। ঘাতক পিকআপ গাড়িটিকে কেউ আটক করতে পারেনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: