শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কেশবপুর শহরের প্রাণকেন্দ্র আখি প্লাজায় বাটা শো-রুমের উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১২৩

নিউজটি শেয়ার করুন

কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের প্রাণকেন্দ্র আখি প্লাজার নীচতলায় বাটা শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বাটা শো-রুমের স্বত্তাধিকারী আব্দুল মতিনের সভাপতিত্বে বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে বাটা শো-রুমের উদ্বোধন করেন বাটা ফ্র্যাঙ্কইজি ম্যানেজার আহমেদ আসিফ উর রহমান মল্লিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ফাস্টসিকিউরিটি ব্যাংক কেশবপুর শাখা ম্যানেজার মুজহার আলী, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার এস কে সাইফুদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও বাটা’র জেলা ম্যানেজার গাজী সায়েদ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ খলিলুর রহমান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: