রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

৪৩ বিজিবি রামগড়, কর্তৃক শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১০২

নিউজটি শেয়ার করুন

শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে রামগড় জোন ৪৩  বিজিবির উদ্যোগে বর্ণাঢ্য শান্তি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮:৩০ ঘটিকায় রামগড় বিদ্যুৎ অফিসের সামনে থেকে রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল মায্হার এর নেতৃত্বে  র‌্যালীটি বের হয়ে রামগড় হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,নবনির্বাচিত পৌরমেয়র মো. রফিকুল আলম (কামাল), ১নং রামগড় সদর ইউপি চেয়ারম্যান মো.শাহ আলম মজুমদার, রামগড় থানার ওসি(তদন্ত)রাজিব চন্দ্র কর ও স্থানীয় পাহাড়ি- বাঙালী সহ পুলিশ, বিজিবি সদস্য এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: