বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে অসহায় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩০

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে এক অসহায় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডটি ঘটে বড়হিত ইউনিয়নের পাড়াডাংড়ী গ্রামে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আবুল হোসেনের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে এই আগুন তার বসতঘর ও তার ভাই নূরুল ইসলামের গোয়াল ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে আবুল হোসেনের ১টি গরু, ৩টি ছাগল, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ ১৫হাজার টাকা এবং তার ভাই নুরুল ইসলামের ১টি গরু ও ২টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বড়হিত ইউনিয়নের সুজনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ইউপি সদস্য খাইরুল ইসলাম জানান, আবুল হোসেনের বাস্তুভিটা ছাড়া আর কিছুই নেই। মাছের পোনা বিক্রি করে তার সংসার চলতো। এই অগ্নিকান্ডে আবুল হোসেন ও তার ভাই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: