বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নান্দাইলে ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৪২

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শেরপুর ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহম্মেদ অনিক। শেরপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মুজাহিদ ইসলাম সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহারিয়া আহমেদ রয়েল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাবু ও নাজিম উদ্দীন নাজিম শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজে শাখা আহবায়ক জুবায়ের আহমেদ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.নোমান,মাহবুব আলম সহ প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে শেরপুর ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: