সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ইতিহাস গড়ে আজ দেশে ফিরছেন মুমিনুলরা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৪

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে সফল মিশন শেষ করে আজ (শনিবার) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা বিকেলে।

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। যেটি ইতিহাস হয়ে থাকবে। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে বিকেল ৫টায় দেশের মাটিতে পা রাখবে টাইগাররা।

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: