মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

আইএসইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১২৭

নিউজটি শেয়ার করুন

যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের লিখিত বক্তব্য পাঠ করা হয়।

উপাচার্য তার লিখিত বক্তব্যে বলেন, এ ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আনন্দের সাথে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা অর্জন করতে পারবে ।

ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ প্রেরিত বক্তব্যে উল্ল্যেখ করেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাবসমূহের কার্যক্রমের মধ্য দিয়ে সহ-পাঠ্যানুক্রমিক কার্যক্রম এগিয়ে যাবে এবং সে লক্ষ্যে আইএসইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম বলেন, একুশ শতকের উপযোগি পেশা নির্বাচন ও গবেষণার প্রয়োজনে ভাষিক দক্ষতা বৃদ্ধি করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যথার্থ ভূমিকা রাখবে।

রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতার বিশ্বে যোগাযোগ দক্ষতা,সামাজিক যোগাযোগ, ভালো ফলাফল ও কর্মসংস্থানের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর মোঃ শাহরিয়ার তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: