বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মাদক কারবারের তথ্য দেওয়ায় সায়মন হত্যা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৫৪

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে মাদক কারবারের একটি সিন্ডিকেট ‘গ্লাস কোম্পানি’। চক্রটির কয়েক সদস্য সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছিলেন সায়মন। তার তথ্যেই মাদক কারবারিদের কজন গ্রেফতার হন। চক্রটির মূলহোতা গ্লাস সুমন ও সহযোগীদের সন্দেহ ছিল সাময়নই তথ্য দিয়ে গ্রেফতার করিয়েছেন। তাকে উচিত শিক্ষা দিতেই হাত-পায়ের রগ কেটে হত্যা করেন তারা।

ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর সায়মন হত্যাকাণ্ডের মূলহোতা মো. সুমন ওরফে গ্লাস সুমনসহ পাঁচজনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন-হত্যাকাণ্ডের মূলহোতা সুমন ওরফে গ্লাস সুমন (২৯), সোহাগ ওরফে লম্বু সোহাগ (২৮), শরীফ ওরফে গরীব (২৯), জনি ওরফে হর্স পাওয়ার জনি (৩২) ও হারুনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত সুইচগিয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর অভিযানে রোববার দিবাগত রাত থেকে আজ (সোমবার) ভোর পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৫ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় সায়মন ওরফে নুরে আলমকে (২৫) ধারালো বিভিন্ন অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত সায়মনের ভাই আরস আলম ঢাকা কেরানীগঞ্জ মডেল থানায় সাত-আটজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: