বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামী ও বন্ধু আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৫৩

নিউজটি শেয়ার করুন

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর তার স্বামী শাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার। তিনি জানান, সোমবার রাতে শিমুর স্বামী শাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়।

এদিকে কেরানীগঞ্জ থানা সূত্র জানায়, শিমুর স্বামী জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। শিমুকে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহ টুকরো করে বস্তায় ভরে কেরানীগঞ্জে ফেলে রেখে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন৷

নোবেল ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কমলাপুর গ্রামের খন্দকার আলিমুজ্জামানের ছেলে। শিমু পিরোজপুর জেলার সদর থানার সি আই পাড়ার নুরুল ইসলামের মেয়ে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: