বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৫

নিউজটি শেয়ার করুন

স্বপ্নেরা ডালপালা মেলছিল বেশ। কিন্তু ব্যাটিং নিয়ে শঙ্কাটা ছিলই। শেষ অবধি সেটাই কাল হলো। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ করে ফেলেছিল ৬৯ রান। জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশকে হতাশ হতে হয়েছে এরপরই। ৪৪ রানের ব্যবধান ৬ উইকেট হারায় বাঘিনীরা। শেষ অবধি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ হারে ৩২ রান। ডানেডিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল শামিমা সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে। দুই ওপেনার মিলে যুক্ত করেছিলেন ৬৯ রান। শামিমাকে ফিরিয়ে বাঘিনীদের প্রথম ধাক্কা দেন খাকা।

৫০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ৭৭ বলে ৩৪ রান করে আউট হয়ে যান আরেক ওপেনার শারমিন। এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে, বল হাতে আগুন ঝড়ান খাকা। স্কোরকার্ডে ১১৩ রান যোগ করতেই উইকেট হারায় ছয়টি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভার ৫ বল ২০৭/১০ (উলভার্ট ৪১, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮,; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, ঋতু মণি ৯.৫-১-৩৬-২, রুমানা ৭-০-২৯-১)।

বাংলাদেশ: ৪৯ ওভার ৩ বল ১৭৫/১০ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, ঋতু ২৭; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২)।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: