শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের ৪৭ জনকে নাগরিক সংবর্ধনা প্রদান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮২

নিউজটি শেয়ার করুন

কেশবপুরের সাগরদাঁড়িতে বীর মুক্তিযোদ্ধাসহ জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার রাতে নাগরিক সমাজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৪৭ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগনেতা জাকির হোসেন মুন্না।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: