বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

পাথর তুলতে গিয়ে মাটির চাপায় শ্রমিকের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৪১

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়ার করতোয়া নদীর মধ্যে নুড়ি পাথর উত্তোলন করতে গিয়ে মাটির চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে মধ্যে এই ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সকিরুল ময়নাগুড়ি ভুটুজোত এলাকার মৃত আঃ সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, করতোয়া নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে প্রতিদিনের ন্যায় যায় সকিরুল। বিকেলে একপর্যায়ে করতোয়া নদীর ধারের কাছে পাথর সংগ্রহ করতে গেলে তীরের মাটি ভেঙ্গে পড়ে সকিরুলের উপর। এতে ঘটনাস্থলে পানিতে মাটির চাপায় মৃত্যু বরণ করে সে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় মরদেহের প্রাথমিক সুরতহাল করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া মাটি চাপায় ওই পাথর শ্রমিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ে করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: