শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ডিপ্রকৌসের নতুন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া-সদস্য সচিব ইমরান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৬ অগাস্ট, ২০২৫
  • ৫৭

নিউজটি শেয়ার করুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ গোলাম কিবরিয়া কে আহ্বায়ক এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মোঃ ইমরান খানকে সদস্য সচিব করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ঢাদসিক ডিপ্রকৌস) এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার ঢাদসিক ডিপ্রকৌসের উপদেষ্টা মোঃ জহির আহমেদ ও মোঃ শাহ আলম ভূঁইয়ার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাদসিক ডিপ্রকৌসের এক সাধারণ সভায় সমিতির সদস্য প্রকৌশলীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সদস্য (প্রচার ও প্রকাশনা) হরিদাস মল্লিক, সদস্য (অর্থ) মোঃ ছাব্বির হোসেন, সদস্য (দপ্তর) মোঃ মামুন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সৈয়দ শাফায়েত আলী, মোঃ আতিকুর রহমান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: