শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অগাস্ট, ২০২৫
  • ৭৩

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯আগস্ট) বারঘড়িয়া ইউনিয়নের অন্তর্গত ফাজিলখালী দাখিল মাদ্রাসায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।

দিনব্যাপী এ আয়োজনে বারঘড়িয়া ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, বারঘড়িয়া ইউনিয়নের জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসাদুল্লাহ আল গালিব, করিমগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোসাব্বির প্রমুখ।

ফাজিলখালি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন বলেন, ডাক্তার জেহাদ খান এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন, এতে এলাকাবাসী সবাই খুশি। তার মতো এত বড় ডাক্তার এই এলাকায় এসেছেন তাতে সবাই মুগ্ধ।

তিনি বলেন, এই এলাকা থেকে হাসপাতাল অনেক দূরে। এরকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
বারঘড়িয়া ইউনিয়নের সুধী গ্রামের হাফেজ মাওলানা ইউসুফ বলেন, ডাক্তার জেহাদ খান খুব ভালো মানুষ। তিনি জামিয়া ইমদাদিয়ার ছাত্র ছিলেন। এরকম মানুষ এমপি হলে করিমগঞ্জবাসী উপকৃত হবে।#

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: