শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষায় অপেক্ষমান শিক্ষার্থীদের আমরণ অনশন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৮৫

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ সেশনে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা আমরণ অনশন করেছে। তারা সবাই ভর্তি পরীক্ষায় প্রশাসন কর্তৃক প্রকাশিত সর্বশেষ অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ কর্মসূচি পালন করে। শিক্ষাবর্ষের আসন সংখ্যা ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া স্থগিত করায় তারা এ কর্মসূচি পালন করে।

এ বিষয়ে অনশনরত শিক্ষার্থী মিলন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা জীবনকে অস্তিত্ব সংকটের মুখে ফেলা হচ্ছে। এর আগে,বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষা এবং ফলাফল ঘোষনার নির্ধারিত সময়সূচী পরিবর্তন এবং পরীক্ষার হল পরিবর্তনে অসংখ্য শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছিল। এছাড়াও অপেক্ষমান তালিকা প্রকাশ করার পর আসন সংখ্যা ফাঁকা রেখে হঠাৎ ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত আমাদের জন্য অন্য অত্যন্ত হতাশাজনক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কখনো ৩-৪ বারের বেশি অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন দেওয়া হয় না, এতে বিশ্ববিদ্যালয়ের মান কমে যায়। তবে চলতি বছরে যারা ভর্তি হতে পারেনি তাদেরকে পরবর্তী শিক্ষা বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের কথা জানান।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর গেল বছরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অপেক্ষমান তালিকায় শিক্ষার্থীর পক্ষ থেকে সংখ্যা ফাঁকা থাকার সুবাদে অপেক্ষমান তালিকা প্রকাশ করেও ভর্তি কার্যক্রম বন্ধের মাধ্যমে শিক্ষা সংকট থেকে অবসান করার দাবি জানানোর পাশাপাশি বশেমুরবিপ্রবি উপাচার্যের নিকট চিঠি প্রদান করা হয়েছিল বলে জানা যায়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: