শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জাবির মওলানা ভাসানী হল ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৪৮

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে জাবিতে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার মওলানা ভাসানী হল ইউনিটের নেতা কর্মীরা।

ক্যাম্পাসের আশেপাশের কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়।

শনিবার ইফতারের আগে মওলানা ভাসানী হল প্রাঙ্গণে জাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আকতারুজ্জামানের নেতৃত্বে দেড় শতাধিক মানুষের মানুষকে ইফতার তুলে দেয়া হয়।

এ সময় ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ, সাইফুল ইসলামসহ হল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আকতারুজ্জামান সোহেল বলেন, করোনার কারণে সারাদেশে লকডাউন থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, আল-নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেড় শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি। নিম্ন আয়ের মানুষেদের ইফতার করাতে পেরে ভালো লাগছে। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: