মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ববিতে গুচ্ছ ‘গ ইউনিটের’ ভর্তি পরীক্ষা সম্পন্ন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০৯

নিউজটি শেয়ার করুন

গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৩.৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সোমবার (১ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘গ ইউনিট’ বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘গ’ ইউনিটে ৭৪৬ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

সকাল ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবার কথা উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ।

এবারই প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: