মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ডিজেলের দাম বৃদ্ধি, ১৫ টাকা বাড়িয়ে ৮০

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৬৩

নিউজটি শেয়ার করুন

দ্রব্যমূল্য বৃদ্ধি এখন যেনো নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। নানান কারণে প্রতিদিনই বাড়ছে কোন না কোন পণ্যের দাম। এভাবে মূল্যবৃদ্ধিতে অস্বস্তিতে কাটছে মধ্যবিত্তের জীবন। হতাশা আর ঘোর অন্ধকার দেখছেন অনেকে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। লিটারপ্রতি এক লাফে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। সে হিসাবে দাম এক লাফে বাড়ল ২৩ শতাংশ। নতুন দাম গত রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে সরকার।

প্রায় সাড়ে পাঁচ বছর পর সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করল। ২০১৬ সালের ২৪ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছিল। দেশের এর আগে কখনও এক লাফে এত বেশি হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ডিজেলের পাশাপাশি এই তেল লিটারে ৬.২১ টাকা কমে বিক্রি করায় সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে। কেবল অক্টোবর মাসে পেট্রোলিয়াম করপোরেশন বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বিক্রি করে ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান দিয়েছে।

করোনা শেষে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমেই বাড়ছে। দাম এতটাই বেড়ে গেছে যে, কেবল গত অক্টোবরেই সরকার সোয়া ৭০০ কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। নতুন দাম কার্যকর হওয়ায় ডিজেলে সরকার আর কোনো লোকসান দেবে না। বরং লিটারে দুই টাকার মতো মুনাফা করবে পেট্রোলিয়াম করপোরেশন।

বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: