
ইচ্ছা করেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তালবাহানা করা হচ্ছে অভিযোগ করেছে বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের পাশাপাশি এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু তার জীবন নিয়ে নয়, চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। ভয়ংকর ও নিষ্ঠুর, অমানবিক না হলে কেউ এমনটা করতে পারে না।