
ইউনিয়ন পরিষদ ভোটে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ বেশি বেকায়দায় আছে। বেশি কর্মী থাকায় সমর্থন নিয়ে চলছে ঝামেলা তৈরি হচ্ছে। বাড়ছে বিদ্রোহীর সংখ্যা। তাই দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে সরকার। এইক্ষেত্রে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নৌকা প্রতীক বাদ দিয়ে উন্মুক্ত ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে শুক্রবার (১৯ নভেম্বর) রাতে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠক রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।
দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কতগুলো বিশেষ বিশেষ এলাকায় হয়তো হতে পারে নানা কারণে। কিন্তু সামগ্রিক ভাবে ওপেন করার কোন সিদ্ধান্ত হয়নি। ’
বৈঠকে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে তাদের মদতদাতাদেরও সাংগঠনিক শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।