শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নিয়ামতপুরে সমাপনী পরীক্ষার্থীদের মেধা প্রতিযোগিতা ১১ ডিসেম্বর

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২১৭

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণীর (সমাপনী) পরীক্ষার্থীদের মেধা প্রতিযোগিতার আয়োজন করেছে আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আগামী ১১ ডিসেম্বর করিমগঞ্জের রৌহায় এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ পৌর মডেল কলেজ এবং আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই প্রতিযোগিতায় নিয়ামতপুর ইউনিয়নের সকল স্কুলের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে এর আগে আয়োজক কর্তৃপক্ষের দেওয়া নিদিষ্ঠ ফরম পূরণ করতে হবে। যা ২২ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরে মধ্যে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার বালক ও বালিকা আলাদা ৩ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার বালক ও বালিকা আলাদা ২ হাজার টাকা করে ও তৃতীয় পুরস্কার বালক ও বালিকা আলাদা করে দেড় হাজার টাকা করে। প্রতিযোগিতা হবে বহুনির্বাচনী সাধারণ জ্ঞান পরীক্ষায়। যেখানে বাংলা-১০ নাম্বার, ইংরেজি -১০, গণিত ১০ ও সাধারণ জ্ঞান ২০সহ মোট ৫০ নাম্বার থাকবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: