শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

৭ ঘণ্টা পর অলৌকিকভাবে নড়ে উঠল লাশ!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৪৮

নিউজটি শেয়ার করুন

দূর্ঘটনায় আহত হলে নেওয়া হয় হাসপাতালে এরপর চিকিৱসকরা দেখে তাকে মৃত ঘোষণা করলে রাখা হয় মর্গের ফ্রিজে। সেখানে দীর্ঘ ৭ ঘণ্টা থাকার পর হঠাৎ নড়ে ওঠেন তিনি। এখন তার চিকিৎসা চলছে। এমন অলৌকিক ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়।

আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সুরেশ কুমারকে মৃত ঘোষণার পর চিকিৎসকরা ময়নাতদন্তের জন্য মর্গের ফ্রিজে রেখেছিলেন। সেখানে সারারাত থাকার পরদিন হঠাৎই নড়ে উঠে ‘মৃত’ ঘোষণা করা ওই ব্যক্তি। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।

ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গেছে। এর মধ্যেই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে তারা চিকিৎসককে দেহটি ভালভাবে পরীক্ষা করার অনুরোধ করেন।পরে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: