মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

করোনার নতুন ধরণ ঠেকাতে মডার্না আনবে বুস্টার শট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৫৭

নিউজটি শেয়ার করুন

করোনার নতুন নতুন ধরণ বিশ্ববাসিকে ভোগাচ্ছে। একটি ধরণ নিয়ন্ত্রণে আসলেই করোনার নতুন ধরণ দেখা দিচ্ছে। এবার করোনাভাইরাসের রূপান্তরিত নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকার ডোজ আরও শক্তিশালী (বুস্টার) করবে মডার্না। আজ শনিবার এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানির শীর্ষ নির্বাহী স্টেফানে ব্যানসেল এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ব্যানসেল বলেন, ‘আমরা ওমিক্রন ধরনটিকে মোকাবিলা করার জন্য বুস্টার শট আনার পরিকল্পনা নিয়েছি। আশা করি দ্রুত আমরা এই টিকা প্রস্তুত করতে পারব।’

‘ইতোমধ্যে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও। এ কারণে এটি ঠেকাতে যে পদক্ষেপই নেওয়া হোক, দ্রুত নেওয়া উচিত।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় বি.১.১৫২৯ নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতোমধ্যে এই ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে পাওয়া গেছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: