রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

আইএসইউ এর শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে কোর্স রিডার ফর রিমেডিয়াল ইংলিশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৭৭

নিউজটি শেয়ার করুন

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী ও দক্ষ করে গড়ে তুলতে সোমবার বিকেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর মহাখালী ক্যাম্পাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, বর্তমান প্রতিযোগিতার বিশ্বে এগিয়ে যেতে হলে ইংরেজি শিক্ষা ও এর দক্ষতা অর্জনের বিকল্প নেই । চাকরি কিংবা ব্যবসায় দুই ক্ষেত্রেই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন খুবই জরুরি । তাই শিক্ষার্থীদের শিক্ষাজীবনেই ইংরেজি ভাষা শেখায় অনেক বেশি আগ্রহী হতে হবে।

ইংরেজি বিভাগের চেয়ারপার্সন কে, আহমেদ আলম জানান, শিক্ষার্থীদের চাহিদার আলোকে আইএসইউ এর ইংরেজি বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য “কোর্স রিডার ফর রিমেডিয়াল ইংলিশ” সংকলন করা হয়েছে ।

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং ইংরেজি বিভাগের চেয়ারপার্সন কে, আহমেদ আলমের সভাপতিত্বে ও প্রভাষক সুষ্মিতা হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ, টি, এম, কাদের নেওয়াজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাছেদ মিয়াসহ বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: