রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ’র সভাপতি সাত্তার, সম্পাদক ম ই তুষার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৯৬

নিউজটি শেয়ার করুন

বাম দিক থেকে সভাপতি সাত্তার, সাধারণ সম্পাদক ম ই তুষার এবঙ সাংগঠনিক সম্পাদক সুমন দত্ত

বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার রাতে ঢাকাস্থ কাকরাইল আইডিইবি ভবনের হলরুমে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. খবির হোসেন।

নতুন কমিটিতে বোরহান উদ্দিন পৌরসভার প্রকৌশলী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক করা হয়েছে আড়াইহাজার পৌরসভার প্রকৌশলী ম ই তুষারকে এছাড়াও সভায় কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বি: বাড়িয়া পৌরসভার প্রকৌশলী সুমন দত্তকে। এছাড়াও বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর ৪ জন উপদেষ্টাসহ ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জি: এ কে এম আব্দুল মোতালেবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পৌরসভার শতাধিক প্রকৌশলী।

কমিটি ঘোষণার পর নতুন দায়িত্ব পাওয়া নেতারা জানান, বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি পৌরসভাসমূহে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়নে সদস্য প্রকৌশলীবৃন্দ বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য কাজ করবে। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার ন্যায়সঙ্গত দাবী বাস্তবায়নেও অগ্রগামী ভূমিকা রাখবে।

এ কমিটি অনুমোদন দেয়ায় আইডিইবিরৱ কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমানসহ সকল নেতৃবৃন্দকে এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাসহ পৌরসভার প্রকৌশলীসহ সকল সহকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে নবনির্বাচিত পরিষদ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: