বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

গলাচিপা পৌর মেয়র সৃষ্টি করলেন অনন্য নজির

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৫১

নিউজটি শেয়ার করুন

গলাচিপা পৌরসভায় বইছে শান্তির সু-বাতাস। সদ্য নির্বাচিত পৌর মেয়র আহসানুল হক তুহিন (আ’লীগ) বিজিত প্রার্থীদের সাথে মালা বদল, কোলাকুলি করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মেয়র তুহিনের প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মু. মামুন আজাদ (বিদ্রোহী) ও ইসলামী আন্দোলনের নাজমুল হুদা রিপন। সোমবার মেয়র
আহসানুল হক তুহিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়, মালাবদল ও কোলাকুলি করেছেন।

এ সময়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে মেয়র তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পৌরসভার উন্নয়নে সার্বিক পরামর্শ, সাহায্য ও সহযোগীতা কামনা করেন। বিজিতরা সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন তাকে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনায় পৌর নাগরিকদের মধ্যে নেমে এসেছে স্বস্তি। ২৮ নভেম্বর গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: