রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বুদ্ধিজীবী দিবসে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬০

নিউজটি শেয়ার করুন

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) -এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা সংগঠনটির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার মোস্তাকিম ফারুকী, সাপ্তাহিক শীর্ষ খবরের আরমান হাসান, বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ, আগামী নিউজের আতিক সিয়াম, নিউজবাংলার প্রতিনিধি মেহেরাবুল ইসলাম সৌদিপ, খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান, দৈনিক সমাচারের রিদুয়ান ইসলাম, দেশ সংবাদের আসাদুজ্জামান আপন এবং আলোচিত বাংলাদেশের শাহরিয়ার হোসেন ছাড়াও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ সহ অন্যান্য শিক্ষক এবং কর্মচারী বৃন্দ রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: