রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর উদযাপন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১০৮

নিউজটি শেয়ার করুন

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা হলরুমে ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। নান্দাইল এরিয়া প্রোগ্রামার ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ৫০ বছর উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে ৫০ বছর পূর্তির উদযাপন করেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন।

পরে হলরুমে ৫০ টি মোমবাতি প্রজ্বলন করে করেন অতিথিরা।

এসময় ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরের কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন আহম্মেদ, নান্দাইল এরিয়া প্রোগ্রাম এপি ম্যানেজার সুমন রুরাম সহ প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: