
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে নারায়ণগঞ্জে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিজয় সমাবেশ নির্বাচন কমিশন (ইসি) নখদন্তহীন হিসেবে প্রমাণ করছে বলে মনে করেছন আরেক প্রার্থী তৈমুর আলম খন্দকার। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে নগরবাসীকে সালাম পৌঁছে দিতে নেতাকর্মী নিয়ে অবস্থানকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইভীর শক্ত অবস্থান আরো পাকাপোক্ত করতে কৌশলে আওয়ামী লীগ মাঠে নেমেছে বলে মনে করছেন অনেকে।
নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বচানের আচরণবিধি লঙ্ঘন হলেও সমাবেশে আইভীকে প্রধান অতিথি করাটা নির্বাচন ব্যবস্থায় নিজেদের আধিপত্য প্রকাশ পাচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমি ইসির কথা মেনে চলেছি, নারায়ণগঞ্জের ইতিহাসে বৃহৎ বিজয় র্যালিতে অংশ নেইনি আচরণবিধির কারণে। অথচ সরকারি দলের প্রার্থী আজ বিজয় সমাবেশে নাকি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সেখানে নাকি সংসদ সদস্যসহ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারার মতো একাধিক নেতা থাকবেন। আজই প্রমাণ হয়ে যাবে ইসি নির্বাচনকে কোন দিকে নিতে চাচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, শহর ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম প্রমুখ।