শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন, সমাবেশে প্রধান বক্তা আইভী!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১১৩

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় তফসিল ঘোষণা পর প্রার্থীকে নিয়ে বা তার পক্ষে কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীকে নিয়ে বিজয় সমাবেশ করবে দলটি। এটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং ছদ্মবেশে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে দলের নেতাকর্মীদের মাঠে নামার কৌশল বলে মনে করছেন অন্য প্রার্থীরা।

আচরণবিধির ২২ নম্ববর ধারায় বলা আছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি যদি এ এলাকার ভোটার হন তাহলে শুধু ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন। নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না।

৩০ নম্বর ধারায় বলা আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশী শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। আচরণবিধির ১১-এর ২ উপধারায় বলা আছে, নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনরূপ শোডাউন করা যাবে না।

আজ শুক্রবার দুপুরে আইভীর বাড়ির এলাকা দেওভোগের শেখ রাসেল পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। মেয়র প্রার্থী আইভীকে এতে প্রধান বক্তা করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। এতে প্রধান অতিথি করা হয়েছে নাসিক নির্বাচনের আওয়ামী লীগ দলীয় সমন্বয়ক এবং দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে।

নির্বাচন কমিশনের আচরণবিধির ৫ নম্বর ধারায় বলা আছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বলেন, আমি বিষয়টা আপনার কাছ থেকে মাত্র জানলাম। আমি আগে খোঁজ নেব কী হচ্ছে। দলীয় সমাবেশ নাকি নির্বাচনী সমাবেশ। তারপর বিষয়টা জেনে পরবর্তী পদক্ষেপ নেব।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: