বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শীতেও বাজারের আগুন থামছে না, বেড়েছে সবজির দাম

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১২০

নিউজটি শেয়ার করুন

শীতের শেষ বাজারের দিকেও কমেনি কোন সবজির দাম। বরং বেড়েছে। সবজির সঙ্গে তালমিলিয়ে দাম বেড়েছে চাল, মুরগি, ডিম ও সবজির। কমেছে পেঁয়াজের দাম। এছাড়াও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়ছে ৫ থেকে ১০ টাকা দাম কমেছে। এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা।

সিন্ডিকেটের কথা উল্লেখ করে তিনি বলেন, চাল ব্যবসায় চলে আসছে বড়-বড় শিল্প প্রতিষ্ঠান। এরা একবারে অনেক চাল কিনে মজুদ করে, হঠাৎ করে বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে। আকিজ, তীর ছাড়াও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান নেমেছে চালের ব্যবসায়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: