বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বড়দিনের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১২৬

নিউজটি শেয়ার করুন

শুভ ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

আজ শনিবার (২৫ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, যীশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড়দিন বিশ্বের সব খ্রিষ্ট ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। বিশ্বজুড়ে ২৫ ডিসেম্বর বড়দিন পালিত হয় অত্যন্ত পবিত্র আনন্দঘন পরিবেশে। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদযাপিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, মহামানবদের প্রদর্শিত পথ অনুসরণই বয়ে আনতে পারে সার্বিক কল্যাণ। আমি বড়দিনের সব আনুষ্ঠানিকতার সাফল্য কামনা করি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: