বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বাসায় ফিরলেন ওবায়দুল কাদের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১১৩

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার সকাল পৌনে ১০টায় হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

গত ১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। এর নেতৃত্বে দেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: