বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

খুলনায় বিএনপি নেতাদের গণহারে পদত্যাগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২২৩

নিউজটি শেয়ার করুন

বিএনপির খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ডসহ মোট ৫৬১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তারা গণহারে এই পদত্যাগ করলেন।

গতকাল রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপু ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠু পদত্যাগ করেন। মিঠু সদ্য বিলুপ্ত মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন।

এর আগে ৯ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: