মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

দুই দলের সমাবেশের ডাক, নওগাঁয় ১৪৪ ধারা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩

নিউজটি শেয়ার করুন

একই স্থানে একই দিন বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় নওগাঁ পৌর এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। নওগাঁ পৌর এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ ১৪৪ ধারা বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত বহাল থাকবে।

১৪৪ ধারাকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সর্তকতা নিয়েছে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যাতে করে পৌর এলাকায় কেউ সভা সমাবেশ করতে না পারে, সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের।

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময় ওই স্থানে জেলা যুবলীগও সমাবেশ ডাকে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: