বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নান্দাইলে শেখ রাসেল এল.ই.ডি ক্রিকেট টুণামেন্ট অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৭

নিউজটি শেয়ার করুন

নান্দাইলে শেখ রাসেল এল.ই.ডি ক্রিকেট টুর্ণামেন্ট ৩য় আসর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে বেষ্ট ইলেভেন শেরপুর বনাম কিলার ইলেভেন চন্ডিপাশা মধ্যকার ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে নান্দাইল আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল তুহিন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাহার।

শেখ রাসেল ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে বেষ্ট ইলেভেন শেরপুর নির্ধারিত ১২ ওভারে ব্যাট করে ১১৯ রানে টার্গেট দেয়। কিলার ইলেভেন ব্যাট করে ৯.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ী হয়। ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শুকুর আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা: মতিউর রহমান ভূঁইয়া,সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বাদল কুমার দত্ত, সাংবাদিক আর.এন শ্যামা সহ প্রমুখ।

ম্যাচে শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্টান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ছালাম।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: