বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সূর্যের দেখা মিলছে না সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১১০

নিউজটি শেয়ার করুন

দেশের উত্তরের তেতুলিয়া উপজেলা পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা হ্রাস, কমতে শুরু করেছে। গত ১ মাস ধরে এ জেলায় ৩০ ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসের বিরাজ করছে। এব্যাপারে আজ বুধবার আবহাওয়া অফিস বলছে টানা ৩০ দিন ধরে এ জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

আজ বুধবার (২৯ডিসেম্বর ) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ১১টার সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানায়, আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা ২০দিন দেশের মধ্যে সর্বনিম্ন থাকার পর একদিন বিরতি হীন ভাবে হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে এই কর্মকর্তা আরো জানান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: