বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

লক্ষ্মপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ এর শুভ উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১১৮

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন মেলার আয়োজন করেন।

মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মো. আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, লক্ষ্মীপুর’র উপপরিচালক বশির উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর উপপরিচালক আশফাকুর রহমান মামুন, লক্ষীপুর সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ মাঈনউদ্দীন পাঠান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট লক্ষ্মীপুর সদর এর বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকমন্ডলী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),লক্ষ্মীপুর।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: