বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ক্র্যাবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিনের তমাল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৮৯

নিউজটি শেয়ার করুন

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে-২০২২ বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে দিনভর এই ভোট উৎসবে মোট ২৮৯ ভোটের মধ্যে ২৭১ ভোট পড়েছে। এর মধ্যে মির্জা মেহেদী তমাল প্রায় অর্ধেকের বেশি ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্ত’র আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট ও দৈনিক আমাদের সময়ের মিজান মালিক পেয়েছেন ৫২ ভোট।

আগামী এক বছরের জন্য নির্বাচিত কার্যনির্বাহী এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ পেয়েছেন ১১৬ ভোট এবং উমর ফারুক আলহাদী পেয়েছেন ২৩ ভোট। সহসভাপতি হিসেবে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহ. জাহাঙ্গীর আলম। এছাড়া যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনটি পদের বিপরীতে মো. আমানুর রহমান রনি, মোহাম্মদ জাকারিয়া ও সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: