মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ইউপি নির্বাচন: শেষ ধাপের আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১০৫

নিউজটি শেয়ার করুন

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে আজ রবিবার। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই ফরম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আজ সকাল ১০ টা থেকে মনোয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হয়।

গতকাল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মনোনয়নপ্রত্যাশী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে কোনো ধরনের লোকসমাগম করা যাবে না। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে সপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: