সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যান-সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৩৩

নিউজটি শেয়ার করুন

Exif_JPEG_420

পঞ্চগড়ের উপজেলা তেঁতুলিয়ায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সংরক্ষিত মহিলা ওর্যাডের ইউপি সদস্যগনের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে। শপথ পাঠ সভায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক জহুরুল ইসলাম বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ ইউসুব আলী,উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারন সম্পাাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ভাইস চেয়ারম্যান ইউসুব আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, মডেল থানা ওসি আবু সায়েম মিঞা সহ সরকারী কর্মকর্তা কর্মচারী গন্যমান্য প্রমূখ গন্যমান্য ব্যত্তি বর্গ উপস্থিত ছিলেন।

সীমান্তবর্তী উপজেলার ৭ টি ইউনিয়নে মধ্যে তেঁতুলিয়ার বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া সদর, শালবাহান, বুড়াবুড়ি, ভজনপুর এবং দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের সম্বলিত গেজেট ১১ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়দ পরিষদ) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২) এর বিধান অনুসরণপূর্বক জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের মাধ্যমে নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করা হয়েছে।

অনুষ্টান সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ২ জানুয়ারি বিকালে প্রশাসন সম্মেলন কক্ষে এই শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বিধি মোতাবেক নব নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ২১জন মহিলা ও ৬৩টি সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকতা সোহাগ চন্দ্র সাহা। এদ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের কুদরত-ই-খুদা মিলন, তিরনইহাট ইউনিয়নের আলমগীর হোসাইন, তেঁতুলিয়া সদর ইউনিয়নে মাসুদ করিম সিদ্দিকী, শালবাহান ইউনিয়নে আশরাফুল ইসলাম, বুড়াবুড়ি ইউনিয়নে তারেক হোসেন, ভজনপর ইউনিয়নে মসলীম উদ্দিন ও দেবনগড় ইউনিয়নের সোলেমান আলী শপথ বাক্য পাঠ করান পঞ্চগড় জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দশনা অনুযায়ী নব নির্বাচিত চেয়ারম্যানদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সাথে চুক্তিনামা ও অঙ্গীকারনামা সম্পাদনপূর্বক যথাসময়ে বর্ণিত শপথ গ্রহণ করা হলো।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: