মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ডিসেম্বরে ইতিহাসের সেরা প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয়ে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১০৮

নিউজটি শেয়ার করুন

গেলো দুই বছরে দেশের অর্থনীতি ধাক্কা খেলেও থেমে নেই। একটু একটু করে এগিয়েছে। এবার করোনার ধাক্কা সামলে গত ডিসেম্বরে ইতিহাসের সেরা প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয়ে। এ মাসে প্রবৃদ্ধি এসেছে ৪৮ শতাংশের বেশি।এ সময় আয় হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার। রপ্তানিতে বরাবরের মতোই এবারও বেশিরভাগ অবদান পোশাক খাতের।

গতকাল রবিবার (০২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের এ হালনাগাদ তথ্য প্রকাশ করে।

এর আগে, চলতি অর্থবছরের গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আয় হয়েছে দুই হাজার ৪৬৯ কোটি ৮৫ লাখ ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮.৪১ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময় আয় হয়েছিল এক হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলার।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার আয় হয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার ৮৫ টাকা ৮০ পয়সা দরে টাকার অঙ্কে এই আয় ৪২ হাজার কোটি টাকার বেশি। একক মাস হিসাবে এতো রপ্তানি আয়ের এটাই প্রথম রেকর্ড। এ আয় এক বছর আগের একই সময়ের তুলনায় বেড়েছে ৪৮.২৭ শতাংশ। ২০২০ সালের ডিসেম্বরে আয় ছিল ৩৩০ কোটি ৯৮ লাখ ডলার।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: