সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বৃষ্টির আভাস, থাকতে পারে ২ দিন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১০৪

নিউজটি শেয়ার করুন

সারাদেশে আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) ও বুধবার (১২ জানুয়ারি) দুইদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া এরকম থাকতে পারে বলে জানিয়েছেন অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ এবং কাল হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুইদিন রোদ কম থাকবে। কিছুটা রোদ, কিছুটা মেঘলা আবার কিছুটা বৃষ্টি এরকমভাবে চলতে পারে। এরপর একদিনের জন্য আবহাওয়া ভালো থাকতে পারে। তারপর আবারও মেঘের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এবং ১৭ জানুয়ারির পর শীত বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি শেষ হওয়ার পরে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমলে রাজশাহী, শ্রীমঙ্গল, নওগাঁ, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে, গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে মিটিংয়ে বসে আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। ঐ সভা থেকে জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারি মাসে ঢাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: