মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নেতা-কর্মীদের গ্রেফতার-হয়রানির অভিযোগ তৈমূরের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১১১

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, পুলিশ নৌকার পক্ষের কাউকে গ্রেফতার করেনি, তাদের বাড়িতেও যায়নি। অথচ আমার সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে, আমার লোকজনের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে।

এটা দিনের আলোর মত পরিষ্কার। তারপরও যদি বলা হয় আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন। আজ বুধবার (১২ জানুয়ারি) শহরের খানপুর এলাকায় নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তৈমূর বলেন, যারা নারায়ণগঞ্জের সচেতন জনগণ, যারা শহরকে নিয়ে ভাবেন, এই ১৮ বছরের ক্ষোভ থেকে যারা অবসান চান তারা সবাই আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি আশা করব নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেবে। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।

তিনি বলেন, জনগণ দলমত নির্বিশেষে আমার প্রচারণায় অংশ নিয়েছে। পুলিশ প্রশাসন আমাদের নেতাকর্মীদের ধড়-পাকড় করছে। তারা এরই মধ্যে অনেককে গ্রেফতার করেছে। অনেকে বাড়ি থেকে পলাতক অবস্থায় আছেন। পলাতক থেকেই তারা আমার প্রচারণায় অংশ নিচ্ছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: