মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

গ্যাসের চাপ কম, এমন ভোগান্তি থাকতে পারে ১০ দিন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১০৮

নিউজটি শেয়ার করুন

রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসি। আজ বুধবার সকাল থেকে গ্যাসেরে চাপ একেবারেই কম। লালবাগ, আজিমপুৃর, শহীদনগরসহ আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। কারিগরী সমস্যার কারণে ১২ জানুয়ারি (বুধবার) থেকে আগামী ২১ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত মোট ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

আজ বুধবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি বলা হয়, কারিগরি কারণে আজ ১২ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

এর আগে সম্প্রতি বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং তাৎক্ষণিক যোগাযোগের নম্বরের তথ্য জানিয়েছিল তিতাস গ্যাস।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: