সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

আমাকে পরাজিত করতে অনেক পক্ষ, তবে বিজয় সুনিশ্চিত: আইভী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১৬

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন আজ শুক্রবার (১৪ জানুয়ারি)। এ উপলক্ষে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’

নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’

কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: