সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ফখরুলের স্ত্রী কন্যাসহ বাসার সবাই করোনা পজেটিভ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৪

নিউজটি শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবী, কাজের লোকসহ সবাই করোনা পজেটিভ এসেছে। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার উত্তরার বাসায় যান।

এ সময় আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব, ডা. মুনতাসিরসহ বেশ কয়েকজন। তারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, বিএনপির মহাসচিবসহ তার বাসার সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: